October 8, 2026, 2:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর পাংশা উপজেলায় মোটর চুরির অভিযোগ তুলে জজ আলী বিশ্বাস (৩৫) এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জজ আলী বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার রা‌তে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পা‌নির মোটর চুরি করতে যায় জজ আলী। এ সময় স্থানীয়রা তা‌কে আটক করে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী ম‌র্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ ও কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

 



Our Like Page