November 19, 2026, 6:01 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে অপহরণের ৫ মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার ; অপহরণকারী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অপহরণের পাঁচ মাস পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে নাটোর র‌্যাব। এ সময় এবাদুল রহমান (২০) নামে অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার এবাদুল রাজশাহীর বাগমারা উপজেলার খামারগ্রাম উত্তরপাড়া এলাকার হুজুর আলীর ছেলে।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, আসামি এবাদুল রহমান ভিকটিমকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিতো। সে গত ১৩ জুলাই অন্য আসামিদের সহায়তায় ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাগমারা থানায় অপহরণ মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, র‌্যাব-৫ ও র‌্যাব-১১-এর একটি যৌথ দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফাতুল্লা থানার ভূইগড় গ্রামে অভিযান চালায়। এ সময় ভিকটিমকে উদ্ধার এবং  অপহরণকারী এবাদুল রহমানকে গ্রেফতার করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page