April 4, 2026, 10:21 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ইউএনও নামে ৪৪ কেজি গরুর মাংস নিয়ে উধাও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর পুঠিয়ায় পুলিশের পরিচয় দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম ব্যবহার করে  কসাইখানা থেকে ৪৪ কেজি গরুর মাংস নিয়ে দুই প্রতারক উধাও হয়েছেন বলে জানা গেছে । যার মূল্য ২৯ হাজার ৫০০ টাকা।

পুঠিয়ার বিড়ালদহ বাজারে শনিবার (২৪ ডিসেম্বর) এই ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী।

ভুক্তভোগী বানেশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান বলেন, অটোরিকশায় করে আমার কসাইখানায় এসে দুজন ব্যক্তি নিজেদের থানার পুলিশ সদস্য বলে পরিচয় দেন। তারা বলেন ইউএনও স্যার তার বাসভবনের অনুষ্ঠানের জন্য মাংস নিতে পাঠিয়েছেন তাদের। ৫০ কেজি গরুর মাংস লাগবে এবং সঙ্গে একজন কসাই যেতে হবে। সেখানে গিয়ে মাংসগুলো ছোট ছোট সাইজ করে দিতে হবে এবং কাজ শেষে বিল পরিশোধ করা হবে। পরে জবাইকৃত গরু থেকে ৪৪ কেজি, গরুর চারটি পা নিয়ে একজন কসাই তাদের সঙ্গে অটোতে যান।

এরপর ওই দুই ব্যক্তি পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে একজন জানান, আমি মাংস নিয়ে স্যারের বাসভবনে যাব এবং অপরজন টাকা থানা থেকে দেওয়া হবে বলে ওই কসাইকে জানান। পরে টাকা আনতে ওই কসাইকে থানায় পাঠিয়ে দিয়ে তারা পালিয়ে যান।

পরে তাদের বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে রাত ৮টার দিকে হান্নান থানায় একটি অভিযোগ দেন।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, ভুক্তভোগী ঘটনার দিন রাতে থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণা করছে। এ বিষয়ে তিনি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page