October 4, 2026, 11:24 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার আচুয়াভাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুইটি বেগম গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামের ওসমান গণির স্ত্রী।

ডিবি বলছে, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর মাটিকাটা বাইপাস মোড় ও আশপাশে মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদে আচুয়াভাটা গ্রামের সুইটি বেগমের বাড়ির সামনে থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে ডিবির ইন্সপেক্টর (নিরস্ত্র) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালানো হয়।

সূত্র বলছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সুইটি বেগম পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তার হেফাজতে থাকা একটি সাদা পলিথিনে মোড়ানো ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুইটি বেগম একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নয়টি মামলা আছে।



Our Like Page