September 13, 2026, 3:10 pm
শিরোনামঃ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার ‘তৃণমূল’ সরকার বাংলাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চেয়েছিল : শুভেন্দু অধিকারী সন্ত্রাসী গোষ্ঠীর সৌদি হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ইরানের প্রেসিডেন্ট চাঁদ দখলের দাবি ট্রাম্পের ; নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ঈদ সালামির প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা ; পুকুর থেকে লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে ঈদের সালামির প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আজ সোমবার (৩ জুলাই) ভোরে নগরীর ছোটবন গ্রাম এলাকার খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে, সোমবার ভোর সাড়ে ৪টায় নাটোর থেকে অপহরণ, ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার সন্ধ্যার দিকে তাকে ঈদের সালামির প্রলোভন দেখিয়ে অপহরণ করে নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশ। এরপর পলাশ শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে।

পুলিশের জানায়, ঈদ সেলামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। এরপর শিশুটিকে ধর্ষণ ও গলাটিপে হত্যা করে। সুযোগ বুঝে লাশ পুকুরে ফেলে পালিয়ে যায় অপহরণ, ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত পলাশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নাটোর জেলা থেকে অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করে।

নগরীর শাহ মখদুম থানার উপ-পুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিকটিম শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে এবং অপহরণ, ধর্ষণ ও হত্যায় অভিযুক্তকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page