September 12, 2026, 12:10 am
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে এক টাকায় চাল ও পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে মুরগি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে ‘পাঁচ টাকার হাট’ চালু করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বুধবার (২৭ সেপ্টেম্বর) শহরের একটি কমিউনিটি সেন্টারে অসহায় মানুষের জন্য ব্যতিক্রমী হাট বসায় এ ফাউন্ডেশন।

ক্রেতারা চাল, ডাল, তেল, আটা, লবণ, ডিম, মুরগি, মাছ, শাকসবজি, স্যান্ডেল, টি শার্ট, বাচ্চাদের শিক্ষাসামগ্রীসহ নানা পণ্য কিনতে পেরেছেন। এমন প্রতিকী মূল্যের হাট দেখে ক্রেতাদের মধ্যেও বেশ আগ্রহ দেখা যায়।

হাটে এক টাকায় এক কেজি চাল, এক টাকা এক কেজি ডাল, দুই টাকায় ১২টি ডিম, পাঁচ টাকায় আস্ত মুরগি, মাছসহ এমন ২০ ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ ১০ টাকার বাজার করতে পারবেন।

হাটে আসা রিকশাচালক মো. মাহিদুর বলেন, অল্প দামে এতো কিছু পাবো ভাবতেই পারিনি। শুরুতে যখন বলেছিল মনে করছিলাম মজা করছে। পরে দেখি সত্যি।

নাদিরা নামের এক গৃহকর্মী বলেন, এতো কম দাম আগে দেখিনি। এর আগেও নাকি রাজশাহীতে তারা এ ধরনের বাজার বসিয়েছেন। তখন আমি জানতে পারিনি। আজকে নিজে কিনেছি। ডিম, মাছ ও ছেলে স্যান্ডেল কিনেছি। কেনা শেষে আবার কালাইয়ের রুটিও খেয়েছি।

আয়োজকরা বলছেন, তৃতীয় লিঙ্গের ৩০ জন, প্রতিবন্ধী ৩৫, আদিবাসী ৩০ ও ৬০ বছরের অধিক দুস্থ মানুষদের দিক বিবেচনা করে দুই শতাধিক মানুষকে বাজার করার সুযোগ দেওয়া হয়েছে।

বিদ্যানন্দের রাজশাহীর প্রধান মৌসুমি আক্তার বলেন, বাজারে সর্বনিম্ন এক টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ টাকায় পণ্য পাওয়া যায়। প্রতিটি পরিবার যেন সমান পরিমাণ জিনিস পায়, সেটা নিশ্চিত করতে আমরা কিছু নিয়ম করে দিয়েছি। ফলে যে যাই নিক, সমান সাতশত টাকার পণ্যই পাবে এ নিয়মে। যেহেতু পণ্যের দাম এক থেকে পাঁচ টাকার মধ্যে তাই এ হাটের নাম পাঁচ টাকার হাট।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page