September 21, 2026, 11:15 am
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে দুই শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি ;  ৪ যুবক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজশাহীতে খেলনা বিক্রেতা দুই শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অপহরণকারীদের ব্যবহৃত ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা হয় দুই শিশুকে।

শুক্রবার ভোরে মহানগরীর পবা উপজেলার ভালাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাহমুখদুম থানাধীন খিরশিন টিকর দারার ধার এলাকার শাহজাহান আলীর ছেলে রাজু ইসলাম (২৬), মোজদার আলীর ছেলে সজিবুল ইসলাম (২৬), জাক্কার আলীর ছেলে মোখলেছুর রহমান (২৬) ও সাইদুল ইসলামের ছেলে শাকিল (২৩)।

শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, গতকাল দুপুরে মহানগরীর মুশরইল এলাকার মানিক শাহ্ এর মাজারের ওরশে খেলনা বিক্রি করে বাড়ি ফিরছিল দুই শিশু। এসময় ৪টি মোটরসাইকেলে ৭-৮জন যুবক গাড়ি থামিয়ে তাদের অপহরণ করে। পরে খেলনা বিক্রেতা এক শিশুর মোবাইল থেকে তাদের দোকানের মালিক মনিরুলকে ফোন দিয়ে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দোকানের মালিক মনিরুল টাকা নিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করলে তাকে শহরের বিভিন্ন এলাকায় ঘুরাতে থাকে। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানালে আরএমপির সাইবার ইউনিটের সহায়তায় অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে ভোরে পবা উপজেলার ভালাম এলাকা থেকে অপহৃত দুই শিশুকে উদ্ধার করা হয়।

বাকি আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সংশিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page