September 30, 2026, 11:34 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলের বিষয়টি জানাজানি হলে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনায়-সমালোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর অন্যতম জনবহুল ভদ্রার মোড় এলাকায় সংক্ষিপ্ত মিছিলটি করা হয়। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, রাজশাহী মহানগর যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মুখে মাস্ক পরে ছিলেন। ফলে তাৎক্ষণিকভাবে মিছিলকারীদের কাউকে সেভাবে চেনা যায়নি। মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়।

মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘দেশবাসী তৈরি হও, মুক্তির মিছিলে এগিয়ে যাও।’

‘সামনে আসবি না, মাইরা ফালামু’: যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি‘সামনে আসবি না, মাইরা ফালামু’: যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারি গণমাধ্যমকে বলেন, ‘যুবলীগের একটি মিছিলের খবর পাওয়া গেছে। সেখানে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে। মামলার পর বিস্তারিত জানানো হবে।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page