September 20, 2026, 10:30 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে নবজাতক চুরির দায়ে স্বামী-স্ত্রীর জেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরির দায়ে স্বামী-স্ত্রীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।

বুধবার বেলা ১২টার দিকে মানব পাচার অপরাধ ট্রাইবুনালের বিচারক আয়েজ উদ্দিন এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি পানির ট্র্যাংকি এলাকার মৌসুমি বেগম ও তার স্বামী সজীব আহম্মেদ।

আদালতের পিপি শফিকুল ইসলাম বলেন, মৌসুমির ১০ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর তার স্বামী সজীব আহম্মেদকে ৫ বছর কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পিপি শফিকুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ নম্বর ওয়ার্ডে সিজারে কন্যা সন্তান জন্ম দেন নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকার মাসুম রবি দাসের স্ত্রী শিল্পি রাণী দাস। পরের দিন রাত দশটার দিকে ওই ওয়ার্ড থেকে নবজাতককে চুরি করে পালান মৌসুমি বেগম।

এই ঘটনায় মাসুম রবি দাস বাদি হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের কারেন। মামলার একদিন পর শিশুটিকে রাজশাহী নগরীর তালাইমারি পানির ট্যাংকি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

এই সময় মৌসুমি ও তার স্বামী সজিবকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছরের ৯ সেপ্টেম্বর পুলিশ স্বামী-স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page