February 2, 2026, 2:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবে ৪ শ্রমিক নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক নিখোঁজ হয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী পবা উপজেলার চর মাজারদিয়াড় সংলগ্ন ভারতীয় সীমান্তের কাছে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির বলেন, ১৬ জন শ্রমিক পদ্মার চরে কাজে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় তারা একটি ডিঙি নৌকায় বাড়ি ফিরছিলেন। তীব্র স্রোতের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকাতে থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে ওঠেন। আর রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুক নামের চার শ্রমিক নিখোঁজ রয়েছেন।

সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, কেউ বলছেন তিনজন আবার কেউ বলছেন চারজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছিল। তারা উদ্ধার অভিযানে গিয়ে ফেরত এসেছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবরি দলের কমান্ডার আব্দুর রাজ্জাক বলেন, সকালে ডুবরি টিম ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু সেখানে অভিযান চালানোর কোন পরিবেশ নেই। বিশেষ করে ঘটনাস্থল থেকে ভারতীয় সীমান্ত দুরত্ব দুইশ’ গজ। এছাড়াও সেখানে পানির প্রচণ্ড স্রোত রয়েছে।

ফলে সেখানে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page