October 7, 2026, 11:33 am
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় ৭১টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে একটি খুন, একটি যৌতুকের জন্য হত্যা, একটি চুরি, একটি নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য অপরাধে ৬৭টি মামলা রয়েছে। একই সময়ে রেঞ্জজুড়ে ৬টি অপমৃত্যুর ঘটনাও রেকর্ড করা হয়েছে।

অপরাধ দমনে পুলিশ মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে পরোয়ানাভুক্ত ১৩০ জন, সাজাপ্রাপ্ত ২৯ জন, তদন্তাধীন মামলায় ৬৯ জন, প্রতিরোধমূলক ব্যবস্থায় ৬ জন এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে ২৯ জনসহ মোট ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ৩ দশমিক ৫০ গ্রাম হেরোইন, ১৩৮ পিস ইয়াবা, ৩০৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ১৮৫ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

এদিকে সাধারণ মানুষকে পুলিশি সেবা দেওয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন ইউনিটে ১ হাজার ২৬ জন সেবাগ্রহীতা সেবা নিয়েছেন। চলতি মাসে এখন পর্যন্ত রেঞ্জের বিভিন্ন ইউনিটে মোট ৫ হাজার ৮ জন সেবাগ্রহীতা পুলিশি সেবা গ্রহণ করেছেন।

রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page