March 6, 2026, 2:21 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ৪টি ভোটকেন্দ্রে আগুন দিলো দৃর্র্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর তিনটি উপজেলার চারটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দৃর্র্বৃত্তরা। এছাড়াও একটি ভোট কেন্দ্রের সামনে দুটি হাত বোমা ফেলে যায় তারা।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পেট্রোল ঢেলে এসব ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়। আগুনে বই ও কাগপত্রসহ স্কুলের আসবাবপত্র পুড়ে গেছে।

ভোটকেন্দ্রএগুলো হলো রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র, রাজশাহী-৪ আসনের বাগমারা উপজেলার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র এবং রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলার ঝিনা প্রাথমিক বিদ্যালয় ও জোতনশী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, চারটি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। আগুনে বই ও কাগপত্রসহ স্কুলের বেশকিছু আসবাবপত্র পুড়ে গেছে। এ সব ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে দুটি হাত বোমা পাওয়া গেছে। পুলিশ সেটি ঘিরে রেখে বোমা নিষ্কৃয় দলকে খবর দেয়া হয়েছে।

বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের অফিসকক্ষে পেট্রোল বোমা ছুড়ে মারে। জানালা দিয়ে ভেতরে আগুন ধরে যায়। এতে সেখানে থাকা বইপত্র পুড়ে যায়। এ সময় বিকট শব্দ শুনে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় বিদ্যালয়ের ফটকে দুটি হাতবোমা জাতীয় বস্তু ফেলে যায়।

পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ সেখান থেকে দুর্বৃত্তের ফেলে যাওয়া একটি মানিব্যাগ উদ্ধার করে এবং বোমা দুইটি ঘিরে রাখে।

তিনি বলেন, বিদ্যালয়ের ফটক থেকে উদ্ধার করা বোমা দুটি নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page