March 10, 2026, 10:53 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাতে ফোন পেয়ে সকালে ত্রাণ নিয়ে হাজির চট্টগ্রামের ডিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাতে এলাকাবাসীর পক্ষ থেকে ফোন পেয়ে পরদিন চট্টগ্রাম নগরের চান্দগাঁও ওয়ার্ড এলাকায় ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসককে (ডিসি) আবুল বাসার মো. ফখরুজ্জামান। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে এসব ত্রাণ বিতরণ করা হয়।

বিশেষ এই প্যাকেটে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, তেল, লবন, চিনি, মরিচ, ধনিয়া, হলুদের গুড়াসহ আরও কয়েকটি ভোগ্যপণ্য।

জানা গেছে, টানা ছয়দিনের বৃষ্টিপাতে এ এলাকার প্রতিটি স্থান পানির নিচে ডুবে রয়েছে। এতে গত কয়েকদিন ধরে নিদারুণ কষ্টে সময় পার করছে কয়েক হাজার বাসিন্দা। খবর পেয়ে সেখানে ছুটে যান ডিসি ফখরুজ্জামান। বিপদের এমন সময়ে উপহারের প্যাকেটটি হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অসহায় মানুষজন।

জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান বলেন, টানা বর্ষণে উত্তর চান্দগাঁও এলাকার বেশ কয়েকটি স্থান পানিতে তলিয়ে গেছে। এতে বেশ কষ্টে পড়েছে এখানকার বাসিন্দারা। তারা আমাকে বুধবার রাতে তাদের দূরাবস্থার কথা জানায়। এরপর আজ ৩০০ পরিবারের মধ্যে মানবিক সহায়তার বিশেষ প্যাকেট তুলে দিয়েছি। এই প্যাকেট দিয়ে একটি পরিবার কমপক্ষে এক সপ্তাহ চলতে পারবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। আগামীতেও তা চলমান থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার মো. মাসুদ রানা, এনডিসি হুছাইন মুহাম্মদ, স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস প্রমুখ।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page