September 9, 2026, 3:44 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

রাফায় অগ্রসর হলে ইসরাইলে বিপর্যয়ের হুঁশিয়ারি সৌদি আরবের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরব হুঁশিয়ার করে বলেছে, জনাকীর্ণ রাফায় ইসরাইল অভিযান চালানোর যে পরিকল্পনা করেছে তাতে মানবিক বিপর্যয় দেখা দেবে। দেশটি এ বিষয়ে হস্তক্ষেপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব রাফায় অভিযান চালানোর ভয়ংকর পরিণতির বিষয়ে তীব্রভাবে সতর্ক করছে এবং একইসঙ্গে তাদের জোরপূর্বক নির্বাসনের কঠোর নিন্দা জানাচ্ছে।
এতে আরো বলা হয়েছে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লংঘন ইসরাইলকে একটি আসন্ন মানবিক বিপর্যয় ঘটাতে বাধা দেয়ার জন্যে জরুরিভাবে নিরাপত্তা পরিষদের আহ্বানের প্রয়োজনীয়তা নিশ্চিত করে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার তার সেনাবাহিনীকে রাফায় হামাসের বিরুদ্ধে পরিকল্পিত স্থল অভিযানের আগে সেখান থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার প্রস্তুতি নেয়ার নিদের্শ দিয়েছেন।
গাজার দক্ষিণের এ শহরে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে। এদের অধিকাংশই তাঁবুতে বসবাস করছে।
উল্লেখ্য, গতবছরের ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় নির্বিচারে পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page