April 6, 2026, 6:48 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাফায় অভিযান নিয়ে মার্কিন উদ্বেগ আমলে নেবে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল জনাকীর্ণ রাফায় তাদের পরিকল্পিত অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগকে আমলে নেবে।
হোয়াইট হাউস সোমবার এ কথা জানিয়েছে।
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় যুদ্ধে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে।
রাফায় ইসরায়েলের স্থল অভিযানের পরিকল্পনা এবং গাজায় ব্যাপক বেসামরিক প্রাণহানি নিয়ে ইসরায়েলের সাথে তার মূল সমর্থনকারী যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের প্রেক্ষিতে হোয়াইট হাউস এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের অংশগ্রহণে দু’ঘন্টার ভিডিও কনফারেন্সের আলোচনায় উভয়পক্ষ রাফা নিয়ে একটি গঠনমূলক কার্যক্রমে পৌঁছেছে।
এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র রাফায় অভিযান নিয়ে তাদের উদ্বেগ ব্যক্ত করেছে। ইসরায়েল এই উদ্বেগ আমলে নিতে সম্মত হয়েছে।
ইসরায়েলের পক্ষে আলোচনায় অংশ নিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার।
এই আলোচনার সূত্র ধরে যথা তাড়াতাড়ি সম্ভব আগামী সপ্তাহে উভয়পক্ষ মুখোমুখি বৈঠকে বসবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, রাফায় অভিযান নিয়ে আলোচনার জন্যে ইসরায়েলের ওয়াশিংটনে প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল। কিন্তু সম্প্রতি য্দ্ধুবিরতি বিষয়ক জাতিসংঘের নিরাপত্তা বৈঠকের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো না দেয়ায় তেলআবিব সে সিদ্ধান্ত বাতিল করে।
গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর পরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে।
ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৩২ হাজার ৮৪৫ ফিলিস্তিনী নিহত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page