March 31, 2026, 7:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

রাবির ৪ হলে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খানকে আহবায়ক করে ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (১১ জানুয়ারি) দিবাগত গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।

তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ক্যাম্পাসে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় রোববার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জরুরি প্রেস ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। এ সময় তিনি বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের শনাক্ত করতে পারলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি। এ ঘটনায় অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য ছাত্রছাত্রী ও কর্মচারী-কর্মকর্তাদের প্রতি জানিয়ে উপাচার্য আরও বলেন, এই ন্যাক্কার জনক ঘটনার জন্য যা কিছু করার লাগে আমরা করব। এটা একটি উস্কানি ও গভীর ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্রে পা না দিয়ে এর জঙ্গে জড়িতদের খুঁজে বের করতে চাই।

বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর হল, আমির আলী হল, হাবিবুর রহমান হল ও মতিহার হলে চারটি কোরআন শরীফ পোড়ানো হয়।

কোরআনগুলো হলের মসজিদে ছিল। সেখান থেকে বের করে নিয়ে গিয়ে হলের মাঝখানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

তবে কারা এমন ন্যক্কারজনক কাজ করেছে তা এখনো জানা যায়নি। জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page