August 13, 2026, 5:45 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৩১ হাজার মেট্রিক কয়লা নিয়ে মোংলায় ইন্দোনেশিয়ার জাহাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি পানাগিয়া কানালা। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় জাহাজটি বন্দরের হাড়বাড়িয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে।

দুপুর থেকে জাহাজে আসা কয়লা খালাস শুরু হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক।

এর আগে গত ২৬ জুন ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি পানাগিয়া কানালা।

খন্দকার রিয়াজুল হক বলেন, জাহাজ থেকে ইতোমধ্যে কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে কয়লাগুলো লাইটার জাহাজে করে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেওয়া হবে।

এর আগে ১০ জুন এমভি জে হ্যায়, ২৫ জুন এমভি বসুন্ধরা ইমপ্রেস, ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজ ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে এসেছিল মোংলা বন্দরে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page