April 12, 2026, 4:24 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ওপর জাপানের নতুন নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে শুক্রবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। রাশিয়ার সামরিক খাতের পাশাপাশি নির্মাণ ও প্রকৌশল খাতকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা প্রেরণের পর থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাঞ্জা আরোপ করা হলেও কিয়েভ ও তার মিত্রদের পক্ষ থেকে মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সতর্কবার্তা আসছে। খবর এএফপি’র।
গত সপ্তাহে জাপানের হিরোশিমায় আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনের পর টোকিও’র সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপিত হয়। ব্লকের নেতারা রাশিয়ার যুদ্ধ যন্ত্রকে দূর্বল করার লক্ষে প্রযুক্তি, শিল্প সরঞ্জাম ও পরিষেবার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যপারে সম্মত হন।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেন, রাশিয়ার ব্যক্তি ও  গোষ্ঠীর সম্পদ জব্দ করা, সামরিক-সম্পর্কিত সংস্থাগুলিতে পণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞাসহ রাশিয়ায় নির্মাণ ও প্রকৌশল পরিষেবা রপ্তানির উপর জাপানি নতুন নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে।
জাপান সরকার জানায়, উচ্চ-স্তরের সামরিক কর্মকর্তাসহ ১৭ ব্যক্তি ও ৭৮টি গোষ্ঠীর সম্পদ জব্দ এবং রুশ মোবাইল ফোন অপারেটর মেগাফোনসহ ৮০টি সংস্থা রপ্তানি নিষেধাজ্ঞার শিকার হয়েছে।
সম্প্রতি মস্কোর বিরুদ্ধে ইউক্রেনকে এফ-১৬ ফাইটার ও সামরিক সহায়তার প্রতিশ্রুতিসহ নতুন পদক্ষেপ গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন।
বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো বৃহস্পতিবার বলেছেন, মস্কো তার ভূখন্ডে পারমানবিক অস্ত্র মোতায়েন শুরু করেছে। মাতসুনো বলেন এতে পরিস্থিতি আরো জটিল হবে। লুকাশেঙ্কো বলেন, যুদ্ধকালীন সময়ে পারমাণবিক বোমা হামলার শিকার একমাত্র দেশ হিসেবে জাপান কখনই রাশিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকি সহ্য করবে না।

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page