March 26, 2026, 11:42 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার চন্দ্রাভিযান ব্যর্থ ; শীর্ষ বিজ্ঞানী হাসপাতালে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার মহাকাশযানের চন্দ্রাভিযান মিশন রুশ লুনা-২৫ ব্যর্থ হওয়ার পর পরই হাসপাতালে ভর্তি শীর্ষ বিজ্ঞানী। অসুস্থ এই রুশ বিজ্ঞানীর নাম মিখাইল মারোভ (৯০)।

চাঁদে লুনা-২৫ মিশন ব্যর্থ হওয়ার পর তার স্বাস্থ্যের অবনতি ঘটে। এ অবস্থায় তাকে গত শনিবার (১৯ আগস্ট)  হাসপাতালে নেওয়া হয়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সম্প্রতি রাশিয়া ৪৭ বছরের মধ্যে প্রথম চন্দ্র অভিযান পরিচালনা করেছে। এই অভিযান নিয়ে রুশদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। তবে শনিবার একটি দুর্ঘটনার কারণে মিশনটি ব্যর্থ হয়। রুশ মহাকাশ সংস্থা রসকসমস জানায়, লুনা-২৫ চাঁদে বিধ্বস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মিখাইল রাশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিদ। তিনি লুনা -২৫ মহাকাশযানে কাজ করেছিলেন। অভিযানের ব্যর্থতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে শিগগিরই রাশিয়ার রাজধানী মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। জ্যোতির্বিজ্ঞানী মিখাইল সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাটির তীব্রতার জন্য মারাত্মক ছিল। যা তার স্বাস্থ্যের ওপর ঝুঁকিপূর্ণ প্রভাব ফেলে। হাসপাতালে সাংবাদিকদের মিখাইল বলেন, ঘটনাটি দুশ্চিন্তার এবং এটা জীবনেরই একটা অংশ। তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে ১৯৭৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন চাঁদে একটি মহাকাশযান পাঠিয়েছিল। সেটির নাম ছিল লুনা-২৪। এটি (লুনা -২৫) সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়ার প্রথম চন্দ্র মিশন ছিল। সোভিয়েত ইউনিয়নের মহাকাশ মিশনে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে মিখাইলের। তিনি লুনা-২৫ মিশনকে তার কাজের পরিসমাপ্তি বলে অভিহিত করেন। কিন্তু শেষ পর্যন্ত মিশন ব্যর্থ হয়।

গণমাধ্যমকে ব্যর্থ অভিযান সম্পর্কে মিখাইল জানায়, এটি দুঃখজনক যে চাঁদে অবতরণ করা সম্ভব হয়নি। এই মিশন তাঁর জন্য রুশ চন্দ্রাভিযানের পুনরুজ্জীবন দেখার শেষ আশা ছিল । তিনি বলেন, আশা করছি, লুনা-২৫ বিধ্বস্ত হওয়ার পেছনের কারণ যথাযথভাবে খতিয়ে দেখা হবে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page