April 12, 2026, 11:29 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের শাখা অফিস চালু হলো তেহরানে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিবি ব্যাংকের শাখা অফিস খোলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে। রাশিয়া এবং ইরান যখন পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে নানা ধরনের সমস্যা মোকাবেলা করছে তখন দুদেশ ব্যাংকিং খাতে এই সহযোগিতা সম্প্রসারণ করল। এতে আন্ত:ব্যাংক যোগাযোগ তৈরি হবে এবং তহবিল লেনদেনের ব্যবস্থা চালু হবে।

গতকাল (বুধবার) ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা বা টিপিওআই’র চেয়ারম্যান আলী রেজা পেইমান-পাক তার টুইটার পেইজে এই ঘোষণা দেন।

ইরানে রাশিয়ার ভিটিবি ব্যাংকের কর্মকাণ্ড চালু হওয়ায় রাশিয়াসহ ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের সাথে তেহরান ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে সহজেই বাণিজ্যিক লেনদেন করতে সক্ষম হবে। এর ফলে ইরানের কোম্পানিগুলো আন্তর্জাতিক ব্যাংক ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে লেনদেন করার সুযোগ পাবে। এছাড়া দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এই ব্যাংকের কার্যক্রম ব্যাপকভাবে বিস্তৃত হওয়ায় ইরান ওই অঞ্চলের দেশগুলোর সাথেও আর্থিক লেনদেন বিস্তৃত করতে সক্ষম হবে।

রাশিয়ার এই ব্যাংকের কার্যক্রম চীন, দক্ষিণ আফ্রিকা, ভেনিজুয়েলা এবং আরব লীগের সদস্য দেশগুলোতে বিস্তৃত রয়েছে। ফলে ইরানের ব্যাংকগুলো এ সমস্ত দেশের ব্যাংকিং নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবে।ইউরোপে রাশিয়ার এই ব্যাংকের কার্যক্রম রয়েছে বেলারুশ, কাজাখস্তান, আজারবাইজান, জর্জিয়া এবং সুইডেনে।চলতি বছরের প্রথম দিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফার্জিন জানিয়েছিলেন, রাশিয়া এবং ইরানের কেন্দ্রীয় ব্যাংক সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page