March 28, 2026, 2:51 pm
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতির কোনও ইঙ্গিত নেই : যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য রাশিয়া প্রস্তুতি নিচ্ছে বলে কোনও ইঙ্গিত নেই বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃত করে এক প্রতিবেদনে দাবি করেছে রাশিয়ার কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয় আলোচনা করছেন। এই বিষয়ে নির্দিষ্ট মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র।

জন কিরবি বলেন, আমরা স্পষ্ট করেছি যে, সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার মন্তব্য গভীর উদ্বেগের। আমরা এগুলোকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি।

তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পর্যবেক্ষণ অব্যাহত রাখতে। রাশিয়া যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এখন পর্যন্ত আমরা তেমন কোনও ইঙ্গিত পাইনি।

নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশিয়ার কয়েকজন সিনিয়র সামরিক নেতা এক কথোকপকথনে আলোচনা করেছেন কখন ও কীভাবে ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এতে করে ওয়াশিংটন ও মিত্র দেশগুলোতে উদ্বেগ বেড়েছে। এই খবরের সূত্র হিসেবে সংবাদমাধ্যমটি একাধিক সিনিয়র মার্কিন কর্মকর্তার কথা উল্লেখ করেছে।

এতে দাবি করা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই কথোপকথনে ছিলেন না।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page