September 30, 2026, 1:01 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বিদ্যুৎ উপকেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সীমান্তের কাছে রাশিয়ার গ্রামের একটি সাবস্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। এতে একটি হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রুশ আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন। খবব আল জাজিরার।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, বেলগোরোদ, কুরস্ক এবং কালুগা অঞ্চলে ইউক্রেনের এক ডজনের বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে কুরস্কের আঞ্চলিক গভর্নর রোমান স্টারোভয়েট বলেছেন, সীমান্ত থেকে ২৫ কিলোমিটার (১৬ মাইল) কম দূরে বেলায়াতে ইউক্রেনীয় ড্রোন একটি সাবস্টেশনে দু’টি বিস্ফোরক ডিভাইস ফেলেছে।

তিনি বলেন, ‘এতে একটি ট্রান্সফরমারে আগুন লেগেছে। পাঁচটি বসতি এবং একটি হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছে।’

এর আগে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তারা বেলগোরোদ অঞ্চলে দু’টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রথম ড্রোনটি বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ভূপাতিত করা হয়। প্রায় চার ঘণ্টা পর দ্বিতীয় ড্রোন নামানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, ‘দায়িত্বে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় মানববিহীন বিমানটি ধ্বংস করেছে।’ বেলগোরোদ এবং কুরস্ক মস্কোর দক্ষিণে পূর্ব ইউক্রেন সীমান্তে অবস্থিত।

আজকের বাংলা তারিখ



Our Like Page