September 30, 2026, 7:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ; কঠিন শীতকালের হুঁশিয়ারি দিলো ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পক্ষ থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এবারের শীতকাল হবে পুরো জাতির জন্য অত্যন্ত কঠিন। কিয়েভ দাবি করছে, গতকাল (বৃহস্পতিবার) রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অংশে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় দেশের দক্ষিণাঞ্চলে তিন ব্যক্তি নিহত এবং অন্যান্য অংশে বহু মানুষ আহত হয়েছে।

রাশিয়ান সৈন্যরা কিয়েভের জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত করায় গত শীতে অনেক ইউক্রেনীয়কে বিদ্যুতবিহীন অবস্থায় মাইনাস তাপমাত্রায় দিন কাটাতে হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপ প্রধান ওলেক্সি কুলেবা বলেন, “কঠিন মাস সামনে রয়েছে: রাশিয়া জ্বালানি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা করবে।”

ইউক্রেন বলছে, রাশিয়ার ছোঁড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে, তবে সব নয়। কিয়েভ আরো দাবি করেছে, যেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি তার বেশিরভাগই বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য নতুন করে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউক্রেন দাবি করছে, রাতভর রাশিয়া পশ্চিমাঞ্চলের শহর থেকে শুরু করে পূর্বাঞ্চলীয় খেরসন পর্যন্ত ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পোল্যান্ড ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ করবে না বলে দেশটির প্রধানমন্ত্রী মাতেউজ মোরাভিকি ঘোষণা দেয়ার পর দৃশ্যত রাশিয়া এই হামলা চালালো।

আজকের বাংলা তারিখ



Our Like Page