November 28, 2026, 7:33 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা সম্ভব করার জন্য জেলেনস্কি ক্ষমতাচ্যুত হতে পারে : ওলেগ সসকিনের মন্তব্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা সম্ভব করে তোলার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষমতাচ্যুত হতে পারেন। ইউক্রেনের সাবেক দুই প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেগ সসকিন একথা বলেছেন।

চলমান যুদ্ধের মধ্যে জেলেনস্কি মার্কিন মদদে প্রথম দিক থেকেই রাশিয়ার সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনায় বসতে চান না। তিনি বলে আসছেন, যুদ্ধের ময়দানেই বিজয় অর্জন করা হবে। তিনি রাশিয়ার সাথে কোনো শান্তি আলোচনায় বসতে রাজি নন।

সসকিন তার ইউটিউব চ্যানেলে বলেন, জেলেনস্কির এই শক্ত অবস্থান রাশিয়া ও পশ্চিমা কিছু সমর্থক দেশকে এই কথা ভাবতে বাধ্য করছে যে, জেলেনস্কির জায়গায় অন্য কারো প্রতিনিধিত্ব করা দরকার যিনি অন্তত সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হবেন। সসকিন বলন, এই লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনের বর্তমান নেতৃত্বকে সরিয়ে দেয়া উচিত।

সসকিন আরো বলেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার ধারণাটি কেবল রাশিয়াতে নয়, পশ্চিমেও আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অনেক আগে এমন ধারণা প্রকাশ করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page