May 4, 2026, 11:49 am
শিরোনামঃ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী : ইরান
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ৩৩টির মধ্যে ২৫টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের বিমান বাহিনী শুক্রবার জানিয়েছে, তারা ইউক্রেন ভূখন্ডে গতরাতে হামলা চালানো রাশিয়ার ৩৩টি ড্রোনের মধ্যে ২৫টি গুলি করে ভূপাতিত করেছে। খবর এএফপি’র।
দেশটির বিমান বাহিনী টেলিগ্রামে জানায়, ওডেসা, খারকিভ, মাইকোলাইভ এবং ডিনিপ্রোসহ ছয়টি অঞ্চলে ২৫টি শাহেদ ড্রোন ভূপাতিত করা হয়েছে।
অপর আটটি ড্রোন কোথায় হামলা চালিয়েছে তা বলা হয়নি।
এরআগে ওডেসার দক্ষিণাঞ্চলের গভর্নর বলেছিলেন যে ড্রোনগুলো রোমানিয়া সীমান্তের কাছে ইজমাইল জেলার বন্দর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।
ওলেগ কিপার টেলিগ্রাম বার্তায় বলেন, ওই হামলায় ব্যবহৃত তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে সেখানে হামলায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও একটি শস্য সংরক্ষণ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরআগে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী টেলিগ্রামে বার্তায় দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে আরও আটটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page