April 12, 2026, 7:25 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া থেকে মোংলায় এলো রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভানুয়াটু পতাকাবাহী ‘এমভি আনকা স্কাই’ জাহাজটি পণ্য নিয়ে নোঙর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, গত ২৮ এপ্রিল ৩৩৯ প্যাকেজের রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে এক হাজার ১৪৯ মেট্রিকটন পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে আসে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এই পণ্য আনা হচ্ছে বলেও জানান তিনি।

এই মালামাল ২৪ ঘন্টার মধ্যে খালাস করে সড়ক পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে গত ৩ এপ্রিল ৬৩০ প্যাকেজের রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে ১ হাজার ৬২৭ দশমিক ৯০৪ মেট্রিকটন পণ্য নিয়ে আনকা সুন নামে আরও একটি জাহাজ মোংলা বন্দরে এসে পণ্য খালাস করে।

এদিকে আগামী ১৫ দিনের মধ্যে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page