October 14, 2026, 5:21 pm
শিরোনামঃ
প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ আমাদের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না : ইরাকের প্রধানমন্ত্রী যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এটি গত জুলাইয়ে ওই অঞ্চলে আঘাত হানা ৮ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পরবর্তী আফটারশক।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরের এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। তবে উপকূলে ঢেউ আছড়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি অগভীর রিভার্স ফল্টিংয়ের কারণে উৎপন্ন হয় এবং এর কেন্দ্র ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর আরও কয়েক দফা আফটারশক অনুভূত হয়েছে, যার মধ্যে একটি ছিল ৫ দশমিক ৮ মাত্রার। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ২ বলে উল্লেখ করেছে।

পেনিনসুলার পূর্ব উপকূলে এবং জাপানের উত্তরে কুরিল দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলের বিভিন্ন স্থানে ঢেউয়ের উচ্চতা ছিল ৩০ থেকে ৬২ সেন্টিমিটার।

এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা ও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার আলাস্কার কিছু অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছিল, তবে পরে তা প্রত্যাহার করা হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page