October 17, 2026, 9:35 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ্রাট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তীব্র শীতের মধ্যে মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সর্বশেষ তীব্র প্রাণঘাতী হামলা চালালে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে ইউক্রেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হামলার সময় নিজেদের আকাশসীমা সুরক্ষায় প্রতিবেশী দেশ পোল্যান্ড যুদ্ধবিমান মোতায়েন করে বলে দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, রাশিয়া আবারও আমাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এর ফলে ইউক্রেনের একাধিক অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হয়েছে।

ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউক্রেনএনারগো জানিয়েছে, ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বিভিন্ন অঞ্চলে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় খমেলনিতস্কি এলাকায় একজন এবং রাজধানী কিয়েভে আরেকজন নিহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একাধিক অঞ্চলে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সামুদ্রিক লজিস্টিকস পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যেই গত কয়েক দিনে রাশিয়া দক্ষিণ ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় হামলা জোরদার করেছে।

মঙ্গলবার নতুন হামলায় অগ্নিকাণ্ড ঘটলেও কৃষ্ণসাগরীয় এই শহরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে।

কৃষ্ণসাগরীয় অঞ্চলে রাশিয়ার হামলা আরো তীব্র হয়েছে। এতে সেতু ও বন্দর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শীতের মাঝামাঝি সময়ে হাজারো মানুষের বিদ্যুৎ ও তাপ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page