September 9, 2026, 6:07 am
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার আইন প্রণেতারা প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন। সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১৭ মার্চ।

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয় সিদ্ধান্তটি। ফেডারেশন কাউন্সিলের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কো বলেন, ‘এ সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা কার্যকরভাবে নির্বাচনী প্রচার শুরু করছি।’

তিনি বলেন, রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হওয়া ইউক্রেইনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দারা এবারই প্রথম রাশিয়ার এই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। আমরা একসঙ্গে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করার মধ্য দিয়ে আমাদের পিতৃভূমির অভিন্ন দায়িত্ব এবং ভবিতব্য ভাগ করে নিতে পারব।

৭১ বছর বয়সী পুতিন এখনও আবার নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। তবে আগামী দিনগুলোতে তিনি আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছে রাশিয়া। সে অভিযান এখনও চলছে। তার মধ্যেই রাশিয়ায় হতে চলেছে এই প্রেসিডেন্ট নির্বাচন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page