October 21, 2026, 7:35 pm
শিরোনামঃ
যশোরে পূর্ব পরিকল্পিতভাবে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারের সময় ১২ জন আটক সত্য-ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই ৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার যশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বার মটরসাইকেলসহ ১ জন আটক ও ২ জন পলাতক মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না : ইরানের নিরাপত্তা সচিব
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ৮ অঞ্চলে হামলায় ব্যবহৃত ইউক্রেনের ৫০টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর জন্য ইউক্রেনের পাঠানো অন্তত ৫০টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিয়েছে মস্কো। তবে ভূপাতিত করতে না পারা ড্রোনের হামলায় একজন গর্ভবতী নারীসহ তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির আটটি অঞ্চলের আকাশে অনুপ্রবেশকারী ৫০টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। এরমধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগরোদ অঞ্চলেই ২৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বেলগরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাব গ্লাদকভ বলেছেন, তার অঞ্চলের একটি বাড়িতে ড্রোন হামলায় আগুন ধরে গেলে একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন।  এছাড়া, সীমান্তের একেবারে কাছাকাছি এলাকার একটি গ্রামে একজন গর্ভবতী নারী নিহত হয়েছেন।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি  সুখোই এসইউ-২৯ যুদ্ধবিমানও গুলি করে নামিয়েছে।

রাশিয়া এমন সময় ইউক্রেনের হামলা প্রতিহত করল যখন ইউক্রেন অস্ত্র ও গোলাবারুদের মারাত্মক অভাবে ভুগছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে সমরাস্ত্র পাঠাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছেন।

আজকের বাংলা তারিখ

  • ২২শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ১০ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page