October 1, 2026, 11:47 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় ক্যু করার চেষ্টা করছে আমেরিকা ; রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের অভিযোগ

রুশ উপ–পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ অভিযোগ করেছেন, তার দেশের ভেতরে আমেরিকা নানাভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং চূড়ান্তভাবে রাশিয়ার নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে চায় ওয়াশিংটন।

রিয়াবকভ বলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব এখন বাস্তবতায় পরিণত হয়েছে যা নিয়ে বিতর্ক করা যেতে পারে। আমেরিকা শুধু রাশিয়ার ওপর একটি হাইব্রিড যুদ্ধই চাপিয়ে দেয়নি বরং ওয়াশিংটন দিন দিন রাশিয়ার নেতৃত্ব পরিবর্তনের প্রতি বিশেষ গুরুত্ব দিতে শুরু করেছে।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যখন ওয়াগনার গ্রুপ বিদ্রোহ করার চেষ্টা করেছে তখন পশ্চিমা রাজনীতিবিদ ও গণমাধ্যমকে প্রকাশ্যে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। যদিও আমেরিকা ওই ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে তবে সে সময় বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি আগেই জানতো।

এর আগে অক্টোবর মাসে চীনের জিয়াংশান সিকিুইরটি ফোরামে দেয়া বক্তৃতায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুও আমেরিকার পক্ষ থেকে রাশিয়ার ওপর ‘হাইব্রিড যুদ্ধ’ চাপিয়ে দেয়ার অভিযোগ করেন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে আমেরিকা ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এই যুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে আমেরিকা ও পশ্চিমা জোট ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র এ অর্থ দিচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page