September 30, 2026, 12:12 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া কখনও পিছু হটবে না : নতুন বছরের ভাষণে প্রেসিডেন্ট পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বর্তমানে রাশিয়া যে অবস্থান নিয়েছে, তা থেকে পিছু হটার কোনো সম্ভাবনা বা পরিকল্পনা মস্কোর নেই।

দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক ভাষণে সামনে এগিয়ে চলার জন্য উৎসাহ-উদ্দীপনাও দিয়েছেন তিনি।

৩১ ডিসেম্বর রাতে টেলিভিশনে সম্প্রচারিত সেই ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘ইতিহাসের বিভিন্ন সময়ে আমরা বার বার প্রমাণ করেছি যে আমরা সবচেয়ে কঠিন সমস্যাগুলো সমাধান করতে পারি এবং কখনও পিছু হটে যাই না। রাশিয়া কখনও পিছু হটবে না। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই— যা আমাদের বিভক্ত করতে পারে, আমাদের মন থেকে পূর্বপুরুষদের গৌরবোজ্জল স্মৃতি মুছে ফেলতে পারে এবং আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে।’

সভ্যতার শুরু থেকে এ যাবৎকাল পর্যন্ত রাশিয়ার যত অর্জন, তার সব কৃতিত্ব দেশটির জনগণের— উল্লেখ করে বর্ষবরণের ভাষণে পুতিন বলেন, ‘রুশ জনগণের এই দৃঢ় সমর্থনের কারণেই আমরা আমাদের জাতীয় স্বার্থ, স্বাধীনতা, নিরাপত্তা এবং আমাদের সমাজ-সংস্কৃতি-মূল্যবোধ রক্ষা করতে পারছি। এই কৃতিত্ব পুরোপুরি রাশিয়ার জনগণের।’

নিজ বক্তব্যে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রতিও উদাত্ত ভালবাসা-সম্মান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তিনি বলেন, ‘আপনারা আমাদের নায়ক, আমাদের হৃদয় সবসময় আপনাদের সঙ্গে রয়েছে।’

‘এবং আমি ‍জানি যে আপনাদের নিকটতম, প্রিয়তম, শক্তিশালী এবং সচেতন লাখ লাখ রুশ, যারা তাদের হৃদয়ের গভীর থেকে আপনাদের ভালবাসেন— তা আপনারাও অনুভব করেন।’

‘রাশিয়া অবিভাজ্য এবং এই দেশের জনগণের সবাই একটি বৃহৎ পরিবারের অংশ। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই একতাই রাশিয়ার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য গ্যারান্টি,’ বলেন পুতিন। সূত্র : আনাদোলু এজেন্সি

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page