October 5, 2026, 12:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রপতির কাছে পর্তুগাল-বাহরাইনের নবনিযুক্ত রাষ্ট্রদূত গণের পরিচয়পত্র পেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বাংলাদেশে নবনিযুক্ত পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতগণের কাছ থেকে তাঁদের পরিচয়পত্র গ্রহণ করেন।
অনাবাসিক রাষ্ট্রদূতরা হলেন- পর্তুগালের জোয়াও রিবেইরো দে আলমেদা এবং বাহরাইনের আবদুল রহমান মোহাম্মদ আলগাউদ।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, নতুন রাষ্ট্রদূতদেরকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপ্রধান বলেন, “বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পারস্পরিক ও বহুপাক্ষিক সহযোগিতার কোনো বিকল্প নেই।”
বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে বিদ্যমান সম্ভাবনা তুলে ধরে- রাষ্ট্রপতি পারস্পারিক সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।

সাক্ষাৎকালে পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন।
রাষ্ট্রদূতরা তাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের শান্তিপ্রিয় ও দক্ষ কর্মীদের অবদান তুলে ধরেন।
নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন ।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি চৌকস অশ্বারোহী দল তাদের ‘গার্ড অব অনার’ প্রদান করে।



Our Like Page