October 3, 2026, 3:01 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রপতির সাথে লায়ন্স ক্লাব আন্তর্জাতিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রেসিডেন্ট ডঃ পাট্টি হিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দল এসময়  বাংলাদেশে  লায়ন্স ক্লাবের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের  প্রশংসা করে পাট্টি হিল বলেন, এ দেশের সম্ভাবনাময় যুব সমাজকে জনশক্তি হিসেবে গড়ে তোলা গেলে উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদানে লায়ন্স ক্লাবের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
দেশের মানুষের কল্যাণে লায়ন্স ক্লাবের  কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপ্রধান  আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ৫১তম আইএসএএম (ভারত, দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য) ফোরামের আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page