November 8, 2026, 1:12 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচন একটি হাই-প্রোফাইল নির্বাচন হতে চলেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে বলে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধানমন্ত্রী—সবাই এই নির্বাচনের ভোটার। ভোটের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, সিইসি এই ভোটে যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত। যে ফলাফল ঘোষণা করা হবে, সেটিই চূড়ান্ত ফলাফল। ভোটগ্রহণের পর গণনা শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

সরাসরি সম্প্রচারের বিষয়ে সিইসি বলেন, স্পিকার ও প্রধানমন্ত্রীর ভোট দেয়ার দৃশ্য বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর সম্প্রচার বন্ধ থাকবে। ভোট গণনার সময় আবার সরাসরি সম্প্রচার শুরু হবে। এটি একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া। কারও কোনো আপত্তি থাকার কথা নয়। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনাও সরাসরি সম্প্রচার করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের উপস্থিতিতে কেউ কোনো ধরনের প্রচার-প্রচারণা করতে পারবেন না।

এ এম এম নাসির উদ্দিন বলেন, এই ঐতিহাসিক নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কোনো ধরনের ঘাটতি নেই। বিশ্ববাসী এই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page