September 29, 2026, 10:48 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার সরকারি সফরে চীন পৌঁছেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের সাথে সাথে দু’দেশ কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সকালে এক্সের একটি পোস্টে জানিয়েছে ল্যাভরভ বেইজিংয়ে অবতরণ করেছেন।
মন্ত্রণালয়ের পূর্ব নির্ধারিত সফরসুচি অনুসারে তিনি বেইজিংয়ে দুই দিন অবস্থান করবেন এবং তার চীনা সমকক্ষ ওয়াং ইয়ের সাথে বৈঠক করবেন।
ইউক্রেন সংকট এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতির উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্দিষ্ট সংখ্যক ‘জটিল সমস্যা’র বিষয়ে তারা অভিজ্ঞতা বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।’
মন্ত্রণালয় আরো বলেছে, দু’নেতা দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা করবেন।’
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘ফ্ল্যাগশিপ বেল্ট অ্যান্ড রোড় অবকাঠামো’ উদ্যোগের একটি আন্তর্জাতিক ফোরামের জন্য ল্যাভরভ সর্বশেষ অক্টোবরে বেইজিং সফর করেছিলেন।
চীন নিজেকে ইউক্রেন সংঘাতে একটি নিরপেক্ষ পক্ষ হিসেবে দেখে। কিন্তু গত দুই বছরে এটি রাশিয়ার শীর্ষস্থানীয় বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে এবং যুদ্ধ শেষ করার জন্য একটি রাজনৈতিক সমঝোতার পক্ষে।
পশ্চিমা দেশগুলো ক্রেমলিনের ওপর তারের প্রভাব ব্যবহার করে ইউক্রেনে শান্তি পুনরুদ্ধারে বৃহত্তর ভূমিকা পালনের জন্য বেইজিংকে নিয়মিত আহ্বান জানায়।

আজকের বাংলা তারিখ



Our Like Page