September 29, 2026, 10:07 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রুশ-বিরোধী যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে ভোট দিলেন ইউক্রেনের এমপিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছেন ইউক্রেনের এমপিরা একই সাথে যেসব সেনা তিন বছরের জন্য যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছিল তাদেরকে বিশ্রামে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) ‌ইউক্রেনের আইনসভা একটি দীর্ঘ প্রতীক্ষিত বিল পাস করার জন্য ভোটাভুটি করে যার লক্ষ্য দেশের বিপর্যস্ত সশস্ত্র বাহিনীকে পুনর্গঠিত করা। বিলটিতে ৩৬ মাস ধরে কাজ করা সৈন্যদের বিশ্রামে যাওয়ার অনুমতির কথা বলা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের একটি সংশোধনী এই সুযোগ বন্ধ করে দেয়। ফলে যুদ্ধরত সৈন্যদেরকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে।

ইউক্রেনের প্রভাবশালী পত্রিকা কিয়েভ পোস্টের খবর অনুসারে, ভোটাভুটিতে সংশোধনীর পক্ষে ২২৭ ভোট আর বিপক্ষে ২১টি ভোট পড়ে। ৯৭ জন সংসদ সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

প্রস্তাব উত্থাপনকারী সংসদ সদস্যরা আশা করেছিলেন, যারা যুদ্ধ থেকে কিছুটা মুক্তির আশা করেন তারা প্রস্তাবের পক্ষে ভোট দেবেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page