October 13, 2026, 2:09 pm
শিরোনামঃ
৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী 
এইমাত্রপাওয়াঃ

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ান জাহাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছে রাশিয়ান জাহাজ ‘এমভি ইয়ামাল অরলান’। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং এজেন্সি লিমিটেড খুলনার ম্যানেজার অসিম সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

অসিম সাহা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৬৬৮টি প্যাকেজে ২ হাজার ১২১ দশমিক ৩৭ মেট্রিক টন মালামাল নিয়ে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে বাণিজ্যিক জাহাজটি। এর আগে গত ৩১ আগস্ট রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে।
আমদানি করা এসব মালামাল বন্দর জেটিতে খালাস করে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে   নেওয়া হবে।

এর আগে ১১ জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে বিদ্যুৎকেন্দ্রটির মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page