March 31, 2026, 7:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

রেললাইনে যুক্ত হচ্ছে পদ্মার দু’পাড় ; উচ্ছ্বসিত এলাকাবাসী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রেললাইনে যুক্ত হচ্ছে পদ্মার দু’পাড়। উদ্বোধনের অপেক্ষায় পরীক্ষামূলক ট্রেন চলাচল। উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা বলছেন, এর মাধ্যমে পদ্মাসেতুর পুরো সুবিধা মিলবে।

ট্রেন চলার জন্য প্রস্তুত স্বপ্নের পদ্মা সেতু। নাওডোবাসহ শরীয়তপুরের মানুষের মধ্যে বইছে উচ্ছ্বাসের জোয়ার।

ট্রেন চলাচলের মধ্য দিয়ে পূর্ণতা পাবে পদ্মা সেতুর সফলতা, বলছেন স্থানীয়রা। যানজটবিহীনভাবে কম ভাড়ায় যেমন চলাচল করা যাবে, তেমনি মালামাল পরিবহনের খরচও কমবে।

স্থানীয়রা বলেন, “প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, পদ্মাসেতুর পাশাপাশি রেললাইন চালু হচ্ছে। আমাদের এলাকা দিয়ে এই প্রথম ট্রেন চলবে, এতে আমরা অনেক খুশি।”

ট্রেন চলাচলের মধ্য দিয়ে পাল্টে যাবে জীবনযাত্রা, আশা স্থানীয়দের।

তারা আরও জানান, আগে ঝড়-বৃষ্টিতে লঞ্চ ডুবতো, এখন ট্রেন চালু হওয়ায় আমরা আনন্দিত। জাজিরা পয়েন্টে যাত্রী ছাউনি ও রেলের স্টেশনের দাবি তাদের।

পদ্মা সেতুর ওপর পাথরবিহীন রেলপথের কাজ শেষ হয়েছে। শেষ হয়েছে উদ্বোধনের প্রস্তুতিও।

পদ্মা স্টেশনের গার্ডম্যান ইলিয়াস হোসেন বলেন, “এখন উদ্বোধনের জন্য আম রা অপেক্ষায় আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এই সফলতা।”

আগামী ৪ এপ্রিল পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশন থেকে ফরিদপুরের ভাঙা স্টেশন পর্যন্ত ৪২ কিলোমিটার পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page