April 11, 2026, 9:27 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গাদের আরও ৪.৫ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় আরও ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ইন্দো-প্যাসিফিকবিষয়ক ব্রিটিশ মন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান থাইল্যান্ডে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) আঞ্চলিক সম্মেলনে এ সহায়তার ঘোষণা দেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান রোহিঙ্গা সংকট নিয়ে ইউএনএইচসিআরের আঞ্চলিক সম্মেলনে রোহিঙ্গাদের জন্য ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড অর্থায়নের ঘোষণা দেন। সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডিও যোগ দিচ্ছেন।

অ্যান-মারি বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত। আর সেটি মিয়ানমারের পরিস্থিতি বিবেচনায়।

ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক মন্ত্রী বলেন, রোহিঙ্গারা যতক্ষণ না নিরাপদে তাদের মাতৃভূমিতে ফিরতে না পারে আমরা চলমান মানবিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে আমরা বাংলাদেশে শরণার্থীদের সুরক্ষা পরিষেবা, স্বাস্থ্যসেবা এবং ক্লিন এনার্জির জন্য আরও ৪.৫ মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা করেছি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page