April 6, 2026, 9:26 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় শেখ হাসিনার প্রশংসা করলেন যুক্তরাজ্য পার্লামেন্টের পররাষ্ট্র কমিটি প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের নির্যাতিত উদ্বাস্তু লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাজ্য পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রথম নারী সভাপতি এলিসিয়া কিয়ার্নস এমপি। একইসাথে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লন্ডনে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠকে তিনি এ সব কথা বলেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ লন্ডনে অনুষ্ঠানরত পার্লামেন্টারি সিকিউরিটি ইন্টেলিজেন্স ফোরাম (পিএসআইএফ) সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
বৈঠকে এলিসিয়া কিয়ার্নস তথ্যমন্ত্রীকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে লাখা লাখ উদ্বাস্তু রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন, তা বিশ্ব অঙ্গনে অত্যন্ত প্রশংসিত এবং আমরা মনে করি জাতিসংঘ ও আন্তর্জাতিক অঙ্গনের চাপের মাধ্যমে মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য করতে আরো কাজ করা প্রয়োজন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এ দিন পিএসআইএফ সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান জেমস ফ্রেঞ্চ হিলের সাথে বৈঠক করেন।
এই সাইডলাইন বৈঠকে তিনি কংগ্রেসম্যানের কাছে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন এবং মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে সহায়তার আহবান জানান। পিএসআইএফ সম্মেলনে যোগদানরত যুক্তরাষ্ট্রের আরকানসাসের কংগ্রেসম্যান জেমস হিল এ বিষয়ে ভূমিকা রাখবেন বলে জানান।
সন্ধ্যায় বাংলাদেশ বিষয়ে যুক্তরাজ্য পার্লামেন্টের অল পার্টি গ্রুপের সভাপতি রুশনারা আলী এমপি’র সাথে বৈঠকে দু’দেশের বাণিজ্য ও বহুমাত্রিক সম্পর্ক আরো এগিয়ে নেওয়া প্রসঙ্গে আলোচনা করেন তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page