October 5, 2026, 1:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরের রায়পুরে শিশু পার্ক উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুর জেলার রায়পুরে জেলা প্রশাসনের উদ্যোগে  শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে একটি শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চরপাতা ইউনিয়নের শিংয়ের পুল এলাকায় রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাল পাড়ে এ শিশু পার্কের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য  ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠানসহ উপজেলা প্রসাশনের কর্মকর্তাবৃন্দ।
এদিকে গত চার মাস আগে ৩ একর সরকারি খাস জায়গা দখলমুক্ত করে উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন শিশুপার্কটি। শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নির্মিত শিশু পার্কে নানা খেলনার উপকরণ ছাড়াও পার্কের দেওয়ালে ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের নানা চিত্র তুলে ধরা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর এই স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। আগামীতে দর্শনার্থীদের সুযোগ-সুবিধা আরো বাড়ানোর জন্য পার্কে আরও কাজ করা হবে।

 

 

 

 

 

 

 

 



Our Like Page