September 20, 2026, 8:51 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেত্রীর বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা দায়ের করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে আপত্তিকর কথাবার্তা বলে ডিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

রোববার রাত ৮টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহছানুল কবির রিপন এ মামলা দায়ের করেন। রিপন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

অভিযুক্ত নয়ন সদর উপজেলার চররমনী ইউনিয়নের ৭-৮-৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য (মেম্বার)।

এজাহার সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর রাতে নয়ন ঢাকায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। সেই বক্তব্যের ভিডিও ‘আমির বাংলা’ নামে একটি ফেসবুক আইডিতে ছড়িয়ে দেওয়া হয়।

এটি বাদী আহছানুল কবির রিপন ও সাক্ষীদের নজরে পড়ে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে নয়নের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা (২১/২০২২) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, ‘নয়ন প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নামে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। এ ঘটনায় সুষ্ঠু বিচারের লক্ষ্যে তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা রিপন মামলা দায়ের করেন।’

মামলার বাদী আওয়ামী লীগ নেতা আহছানুল কবির রিপন বলেন, ‘নয়ন জনপ্রতিনিধি হয়ে সরকারের সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। এরপরও সে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের নামে আপত্তিকর বক্তব্য দিচ্ছে। তার বক্তব্য দৃষ্টিকটু। দ্রুত তাকে আইনের আওতায় এনে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান বলেন, ‘মামলার ঘটনাটি শুনেছি। নয়ন আমাদের মহিলা দলের নেত্রী। তবে ঘটনার বিস্তারিত জানা নেই।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে নয়নের বিরুদ্ধে মামলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page