April 12, 2026, 2:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বিবিরহাট এলাকায় রামগতি-বিবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামগতি উপজেলার পূর্বচররমিজ এলাকার আবদুর রবের ছেলে সাইফুদ্দিন আহমেদ (৩০) ও একই এলাকার বাসিন্দা আবুল কালাম (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশা করে রামগতি থেকে বিবিরহাটের দিকে যাচ্ছিলেন সাইফুদ্দিন আহমেদসহ অন্যরা। সড়কের বিবিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান সাইফুদ্দিন আহমেদ। আহত তিনজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান আবুল কালাম। অপর আহতদেরকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শহীদ উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রামগতি থানার ওসি মো. মোসলেহ উদ্দিন বলেন, ট্রাকের চাপায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান। আহত দুই ব্যক্তির মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছেন। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। বেপোরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page