November 8, 2026, 6:59 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে : নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় গাজার বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল শনিবার এ ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এর আগের দিন শুক্রবার (১ ডিসেম্বর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সাত দিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে। এরপর আবার ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় সর্বাত্মক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

এ পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে হাজির হন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলিকে ফিরিয়ে নেওয়া, ইসলামপন্থী আন্দোলনকে নির্মূল করাসহ ‘সব লক্ষ্য যতক্ষণ না আমরা অর্জন করি, ততক্ষণ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে’।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জনের জন্য আমাদের সেনারা যুদ্ধবিরতির দিনগুলোতেও প্রস্তুত ছিলেন।’

গাজায় গত ২৪ নভেম্বর শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতি দুই দফা বাড়িয়ে সাত দিন করা হয়। মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেওয়া হলেও রাজি হয়নি ইসরায়েল।

গতকাল ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় ৪০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। এর মধ্যে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে বেশ কিছু হামলা চালানো হয়েছে। বড় ধরনের হামলার অংশ হিসেবে শুধু শুক্রবার দিবাগত রাতেই ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যবহারের জন্য ইসরায়েলকে ১০০টি বাংকারবিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি আরও বিভিন্ন ধরনের গোলাবারুদ ইসরায়েলি বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

গত ৭ অক্টোবর অতর্কিতে ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১ হাজার ২০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। হামাসের হামলার জবাবে ওই দিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় নিহত মানুষের সংখ্যা ১৫ হাজার ২০০ ছাড়িয়েছে। নিহত ব্যক্তিদের ৭০ শতাংশই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page