October 27, 2026, 3:17 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

লাগামহীন দুর্বৃত্তপনার ফল ভোগ করছে ইসরায়েল : উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে বিরোধ বৃদ্ধির জেরে সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপাত্র হিসেবে পরিচিত সংবাদপত্র রোডং সিনমুনের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে।

রোডং সিনমুনের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যাপক আকারে সশস্ত্র সংঘর্ষ হয়েছে। চলমান এই সংঘাত ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ‘ইসরায়েলে বিরতিহীন ‍দুর্বৃত্তপনা পদক্ষেপের পরিণতি’।

আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাতকে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অবিরাম দুর্বৃত্তমূলক কর্মকাণ্ডের পরিণতি বলেও অভিহিত করেছে। তারা বলছে, এর মৌলিক সমাধান হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলাকালে হামাসের যোদ্ধার হাতে ‘উত্তর কোরিয়ার তৈরি’ অস্ত্র দেখা গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কিছু সংবাদমাধ্যম।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) খবর অনুসারে, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের এক যোদ্ধার হাতে উত্তর কোরিয়ার তৈরি ‘এ-৭ হাই-এক্সপ্লোসিভ ফ্রাগমেন্টেশন রকেট’ দেখা গেছে।

সামাজিক মাধ্যম এক্সে (পূর্বের নাম টুইটার) ‘ওয়ার নয়ার’ নামে একটি অ্যাকাউন্ট থেকে এমন দাবি করা হয়েছে বলে উল্লেখ করেছে আরএফএ। তাদের সূত্র দিয়ে একই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ, সংবাদমাধ্যম কোরিয়া টাইমস এবং কেবিএস। সূত্র: আনাদোলু এজেন্সি

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page