September 11, 2026, 10:35 pm
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটের তিস্তা নদীতে ধরা পড়লো ৭২ কেজির বাঘা আইড় মাছ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৭২ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ। মাছটি ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মাছটি দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার দক্ষিণ ডাউয়াবাড়ীর তিস্তা নদীতে মাছ ধরতে গেলে জেলে মহাসিনের জালে ৭২ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছটি ধরা পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামে ইছাহাকের ছেলে মহাসিন সকলে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে বাঘা আইড় মাছটি তার জালে ধরা পড়ে। পরে বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী মাছটি কিনে ভাগাভাগি করে নেন। উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢল ও ঘোলা পানিতে তিস্তায় বিভিন্ন জাতের মাছ সহজেই জেলেদের জালে ধরা পড়ছে।

জেলে মহাসিন বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার সকালে আমি মাছ ধরতে যাই। এ সময় আমার জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় রিফাত হোসেন বলেন, ভোটমারি ভাটিয়ার বাজার এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১১০০ টাকা দরে বিক্রি হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page