November 11, 2026, 6:14 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে আলু বীজ বপনে ব্যস্ত কৃষকরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাট জেলায় মৌসুমী  আলুর বীজ বপনে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা।

কৃষক পরিবার গুলো আলু রোপণের মাধ্যমে আর্থিক সচ্ছলতার আশায় নতুন স্বপ্ন বুনছেন। স্বল্প সময়ে উৎপাদন ও বাজারে ভালো দাম পাওয়ায় আলু চাষে এখানকার কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। তাই আলুতে লাভবান হতে

সঠিক সময়ে ও সঠিক পরিচর্যায় ভালো জাতের আলু চাষাবাদ করতে হবে চাষীদের এমনটি জানিযেছেন সংশ্লিষ্ট কর্মকর্তরা

\জেলার ৫টি উপজেলার বিস্তীর্ণ কৃষি জমিতে এখন পুরোদমে আলু বীজ বপনের উৎসব চলছে। অর্থকরী ফসল হিসেবে সবার ওপরে রয়েছে আলু।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে লালমনিরহাটের ৫ উপজেলায় ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুর চাষাবাদ করা হবে । ইতোমধ্যে ৬০ শতাংশ জমিতে আলু বীজ বপনের কাজ শেষ হয়েছে। প্রতিটি উপজেলায় আলু চাষীদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা।

লালমনিরহাটের  বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আলু বীজ বপনে মাঠে কাজ করছেন চাষীদের পাশাপাশি পুরুষ ও নারী শ্রমিকরা। যেসব চাষীরা একটু আগাম বীজ রোপণ করতে পেরেছেন, তাদের ক্ষেতে চলছে পরিচর্যার কাজ। আলু রোপণ করে বাম্পার ফলন হওয়ার আশায় লাভের স্বপ্ন দেখছেন তারা ।

পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষক এনামুল হোসেন (৩৮) জানায়,  জমিতে মৌসুমী আলু বীজ  বপন করতে বাড়ির আঙিনায় আলু কাটতে সহযোগিতা করছে গৃহিণী, ছেলেমেয়েসহ যুক্ত হয়েছেন স্বজনরাও । গত বছর আলু চাষ করে ভালো দাম পেয়েছি। তাই এবারও আলু বীজ বপন করছি ।

তিনি বলেন, গতবছরের তুলনায় এবার  আলু বীজ বপনে খরচ বেড়েছে একই সঙ্গে কৃষক শ্রমিকরাও তাদের মজুরী বাড়িয়ে দিয়েছে। তাই এবার আলু চাষে খরচ বেড়েছে।

কৃষক ও সার ব্যবসায়ী জাহিদ ফার্টিলাইজারে স্বত্বাধিকারী মোঃ জাহিদ হোসেন(৪০) বাসস’কে জানান, প্রতিবছর ৩ থেকে ৫ একর জমিতে আলু চাষাবাদ করে থাকেন তিনি। এক একর জমিতে আলু চাষ করতে ৭০০-৮০০ কেজি বীজ আলুর দরকার হয়। এক একর জমিতে আলুর আবাদ করতে ১৩০-১৫০ কেজি ইউরিয়া, ২৫০ কেজি টিএসপি, ২৫০ কেজি এমওপি, ৩০ কেজি জিপসাম এবং ৫-৭ কেজি দস্তা সার প্রয়োজন হয়। তবে এ সারের পরিমাণ জমির অবস্থাভেদে কমবেশি হতে পারে বলে জানান তিনি।

তিনি আরো বলেন,এক একর জমিতে ৪-৫ টন জৈবসার ব্যবহার করলে ফলন অনেক বেশি পাওয়া যায়। আলু উৎপাদনে আগাছা পরিষ্কার, সেচ, সার প্রয়োগ, মাটি আলগাকরণ বা কান্দিতে মাটি তুলে দেওয়া, বালাই দমন, মালচিং করা আবশ্যকীয় কাজ।

সদর উপজেলার কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বাসস’কে জানায়, জেলার প্রায় ৫০ ভাগ আলু উৎপাদন হয়ে থাকে  সদর উপজেলায়। আলু চাষের জন্য আবহাওয়া উপযোগী  হওয়ায় ধান কর্তনের পর কৃষকরা আলু চাষ শুরু করেন। চলতি বছর উপজেলায় ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  প্রতি হেক্টর জমিতে ২৮.৫ থেকে ২৯ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রত্যাশা করছে কৃষি বিভাগ।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.মোঃ সাইফুল আরিফিন বাসস’কে জানান, বর্তমানে আলু চাষের জন্য প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিতে উপজেলা কৃষি উপসহকারী অফিসাররা মাঠে কাজ করছেন। চলতি বছর জেলায় উন্নতমানের আলুর বীজ সরবরাহ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় আলুর বাম্পার ফলন হবে বলে আশা করেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page