November 8, 2026, 11:13 am
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম রিয়াদে হুথিদের মিসাইল হামলা ; আরামকো টাওয়ারে আঘাতের দাবি নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে ছাত্র সমন্বয়কে বেদড়ক পিটানি ; দু’জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোলাম আজম (২৫) নামে এক সমন্বয়ক বেধড়ক পিটানি খেয়েছে। ওই ঘটনায় সহিদার রহমান দেদুল ও সজিব মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে পৌরসভার কোটতলী এলাকায় নিজ বাড়ির পাশের সড়কে এ হামলার শিকার হন গোলাম আজম। এ ঘটনায় তার বড় ভাই মাসুদ আলম বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই উপজেলায় ছাত্র সমন্বয়ক গোলাম আজমের সঙ্গে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে বুধবার (১ জানুয়ারি) রাতে কথা কাটাকাটি হয় প্রতিবেশী দেদুল মিয়ার সঙ্গে। বৃহস্পতিবার সকালে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় হাঁটতে বের হন গোলাম আজম। এ সময় আগের দ্বন্দ্বের জেরে প্রতিবেশী সহিদার রহমান দেদুল (৫৯), তার ছেলে সজিব মিয়া (২৬) ও রহিদুল ইসলাম (৩২) তাকে মারধর করেন। এতে মাথায় ও পায়ে আঘাত পেয়ে আহত হন গোলাম আজম।

পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক বিকেলে আজমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান।

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, এ ঘটনায় সজিব ও দেদুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হামলার প্রতিবাদে এদিন বিকেলে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page