September 7, 2026, 11:07 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাট সীমান্তে কাটাতার বেয়ে গরু পার করতে গিয়ে রাখালের মৃত্যু 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটে কাটাতার বেয়ে গরু পার করতে গিয়ে আবুল হোসেন (৪০) নামে এক রাখালের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত আবুল হোসেন কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর মাষ্টার পাড়া এলাকার নেহেরগান শেখের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১০ নভেম্বর) বুধবার গভীর রাতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর সীমান্তে চড়কা (গুরু পারাপারের বাঁশ) দিয়ে গরু পার  করছিলেন এমন সময় চড়কা থেকে পড়ে আবুল হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপনে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। পরে লাশ বাড়িতে নিয়ে এলে খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

চন্দ্রপুর ইউনিয়ন বিট অফিসার এসআই মাহফুজার রহমান জানান, নিহত আবুল হোসেন গত ১০ নভেম্বর কাঁটা তারে চরকা দিয়ে গরু পার করার সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপনে রংপুরে কমিউনিটি ক্লিনিকে ভর্তি করা হলে মারা যায় আবুল হোসেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, সীমান্তে কি না জানি না, তবে চড়কা জাতীয় কোনো বাঁশের আঘাতে তিনি আহত হওয়ার কথা শুনেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের পরিবার থেকে কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page